বা*র্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা স ঙ্ক টা প ন্ন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১০ AM

বা*র্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা স ঙ্ক টা প ন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৪:৪৪:৩৭ PM

বা*র্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা স ঙ্ক টা প ন্ন

ফাইল ফটো


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকাদের মধ্য থেকে দুই শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন চারজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

আজ শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

তিনি বলেন, আজ দুজন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনই শিশু৷ ক্রিটিক্যাল রোগী চারজন৷ সিভিয়ার রোগী নয়জন৷ আইসিউতে আছেন চারজন।

ডা. নাসির উদ্দীন বলেন, ক্রিটিক্যাল রোগীদের একজন ভেন্টিলেশনে আছেন৷ আইসিইউ রোগী অবশ্যই ক্রিটিক্যাল রোগী৷উল্লেখ্য, গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা