সিলেটে রোববার থেকে লোডশেডিং বাড়বে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সিলেটে রোববার থেকে লোডশেডিং বাড়বে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১২:০৯:৩৬ পূর্বাহ্ন

সিলেটে রোববার থেকে লোডশেডিং বাড়বে

ছবি : সংগৃহীত


প্রচণ্ড গরমের মধ্যে আরও এক দফা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জবাসী। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি পাওয়ার স্টেশনের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি প্রায় ১০ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে, যার ফলশ্রুতিতে রবিবার (২৭ জুলাই) থেকে এই অঞ্চলে ব্যাপক লোডশেডিং শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানায়, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে এই বিদ্যুৎকেন্দ্রটি। যেহেতু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই কবে নাগাদ এটি সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে সিলেট এখন পুরোপুরি জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল, যেটি আগেই চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে।

বিউবো সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, “সিলেট বিভাগে দৈনিক চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট।” এদিকে, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বিদ্যুৎচাহিদা কম ছিল, তাই ঘাটতি ততটা চোখে পড়েনি। কিন্তু রোববার থেকে অফিস-আদালত খুললে পরিস্থিতি হঠাৎ করেই অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট শহর এবং আশেপাশের এলাকায় ইতোমধ্যে দিনে ৬–৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি, হাসপাতাল, স্কুল-কলেজ এমনকি ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লো ভোল্টেজের কারণে অনেক এলাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, “ঢাকা থেকে হঠাৎ করে লোড ফিকুয়েন্সি ডাউনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর উপর নিজেদের উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।”

বিদ্যুৎকেন্দ্র সচল না হওয়া পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলাবাসীকে দৈনিক একাধিকবার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেটের মানুষ তাই আগাম সতর্কতা ও বিকল্প প্রস্তুতির দিকে ঝুঁকছেন।

স্থানীয়রা বলছেন, “দিনে কাজ করা যাচ্ছে না, রাতে ঘুমানো যাচ্ছে না। এমন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা চলতে থাকলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে। বিশেষ করে দুপুর ও সন্ধ্যা বেলা লোডশেডিং বেশি হচ্ছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি সচল করতে দুই সপ্তাহ সময় চেয়েছে। তবে চাহিদার সঙ্গে সরবরাহের এই বড় ব্যবধান পূরণ না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিদ্যুৎ বিশ্লেষকরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা