ঐকমত্যে অগ্রগতি: জুলাই সনদের খসড়া প্রস্তুত, পাঠানো হবে কাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ঐকমত্যে অগ্রগতি: জুলাই সনদের খসড়া প্রস্তুত, পাঠানো হবে কাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৩:৫৪:৩২ অপরাহ্ন

ঐকমত্যে অগ্রগতি: জুলাই সনদের খসড়া প্রস্তুত, পাঠানো হবে কাল

ফাইল ফটো


রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর ৩ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই আলোচনা শেষ করতে চার কমিশন— এমনটা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।আলী রোয়াজ বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সকল দলের কাছে তা পাঠানো হবে।

এদিকে, আজ বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম দিনের আলোচনা শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এতে অংশ নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপিসহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনও প্রতিনিধি এখনও সংলাপে যোগ দেয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক