রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর আয়োজনে মা ও শিশুর যত্ন উন্নয়ন বিষয়ক সেমিনার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর আয়োজনে মা ও শিশুর যত্ন উন্নয়ন বিষয়ক সেমিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৯:২৭:০০ অপরাহ্ন

রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর আয়োজনে মা ও শিশুর যত্ন উন্নয়ন বিষয়ক সেমিনার

ছবি: নিজস্ব


রোটারি ক্লাব অব সিলেট নর্থ-এর উদ্যোগে "মা ও শিশুর যত্ন উন্নয়ন" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ লাং থু রাই রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) মো. আতাউর রহমান পীর।

সেমিনারের সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান তুহিন আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান কাজী ওমর ফারুক।

মা ও শিশুর যত্ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সিটি করপোরেশনের চিফ মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি মা ও শিশুর স্বাস্থ্যের গুরুত্ব, সচেতনতা এবং সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ বুশরা নূর, রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর এসিসট্যান্ট কো-অর্ডিনেটর ও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার।

সেমিনারে ক্লাবের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। পরে পাঁচজন গর্ভবতী নারীকে নিউট্রিশন বক্স (পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার সামগ্রী) উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রোগ্রাম চেয়ার প্রেসিডেন্ট তুহিন আহমদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন, রিপসা টিমের কো অর্ডিনেটর (এডমিন) কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) জেএস আজাদ শিপন, অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী, ডেপুটি কো-অর্ডিনেটর (ডিজাস্টার ম্যানেজমেন্ট) ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মো. মামুন আহমেদ, ক্লাব সদস্য রোটারিয়ান জাহেদ আহমদ চৌধুরী, হাফিজ মো. শরীফ উদ্দিন, নাসির আহমদ সিরাজী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা