সিলেটে নি খোঁ জে র ৩ দিন পর পর্যটকের লা*শ উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সিলেটে নি খোঁ জে র ৩ দিন পর পর্যটকের লা*শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১০:০৯:২৯ অপরাহ্ন

সিলেটে নি খোঁ জে র ৩ দিন পর পর্যটকের লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মুকিত আহমদ (১৮) নামের এক তরুণের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুকিত আহমদ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। পরিবারসহ তিনি বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, রোববার সকালে বল্লাঘাট এলাকায় ভাসমান অবস্থায় মুকিত আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, গত শুক্রবার সকালে ২৮ জনের একটি দল বাসে করে জাফলংয়ে বেড়াতে আসেন। পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ঘটনার তিনদিন পর আজ সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাঁর  মরদেহটি ভেসে উঠে।  দুপুরের দিকে তারা সবাই পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় ফুটবল খেলতে নামেন। খেলা শেষে মুকিতসহ তিনজন নদীতে গোসলে নামলে হঠাৎ স্রোতের টানে তারা তলিয়ে যান। অন্য দু’জন কোনোভাবে তীরে উঠলেও মুকিত স্রোতের টানে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও  স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা