ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন : জৈন্তাপুরে সাঈদ আহমদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন : জৈন্তাপুরে সাঈদ আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১১:৩২:৪৬ অপরাহ্ন

ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন : জৈন্তাপুরে সাঈদ আহমদ

ছবি: নিজস্ব


ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সাঈদ আহমদ বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আপনাদের সবার সহযোগিতা করা প্রয়োজন। "ইসলামী আন্দোলন বাংলাদেশ" দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ।  

রোববারে (২৭ জুলাই) বিকালে  জৈন্তাপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুফতি সাঈদ আহমদ দলীয় প্রতীক হাত পাখা মার্কার সমর্থনে তিনি স্থানীয় জনগণ সহ সকল সাংবাদিকদের সহায়তা কামনা করেন। 

সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী ইমাদ উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মাওলানা আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক মাওলানা মুক্তার আহমদ, সমন্বয়কারী আবু আহমদ, ফয়জুর রহমান, নজরুল ইসলাম, রহমত উল্লাহ মজুমদার, রফিকুল ইসলাম রায়হান,প্রচার সমন্বয়কারী আব্দুস সালাম সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সবাই-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  মতবিনময় সভায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা