বিশ্বনাথে ৯৯৯ তথ্য পেয়ে পু লিশের অ ভি যা ন, মা দ ক সেবনের দায়ে যুবকের কা রাদণ্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৯৯৯ তথ্য পেয়ে পু লিশের অ ভি যা ন, মা দ ক সেবনের দায়ে যুবকের কা রাদণ্ড

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৩:১৮:০৪ অপরাহ্ন

বিশ্বনাথে ৯৯৯ তথ্য পেয়ে পু লিশের অ ভি যা ন, মা দ ক সেবনের দায়ে যুবকের কা রাদণ্ড

পতীকী ছবি


বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে মাদক দ্রব্য সেবনের অপরাধে এক অভিযুক্ত যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নয়া সৎপুর গ্রামের রুবেল মিয়া (২৬) কে নেশাগ্রস্থ অবস্থায় আটক করে দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

এসময় আটক রুবেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড করা হয়েছে। ৯৯৯ এ প্রাপ্ত অভিযোগে নয়া সৎপুর গ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ ম্যাজিস্টিট ও উপজেলা কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

এসময় মাদক সেবনের বিভিন্ন উপাদানসহ রুবেল মিয়া (২৬) কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে পুলিশ। মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন এবং জানান, তার পিতা সোহেল মিয়া ও সৎ মা বিভিন্ন প্রকার মাদক কেনা বেচায় জড়িত। তবে তারা অভিযান টিম গ্রামে প্রবেশ করেছে বুঝতে পেরে ছেলে রেখে দৌড়ে পালিয়ে যান।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, অভিযানের নেতৃত্বে থাকা ভ্রাম্যমাণ ম্যাজিস্টেট ও বিশ্বনাথ উপজেলা কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা