জৈন্তাপুরে ভা র তী য় এলাচ ভর্তি পিকআপ সহ আ ট ক -১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় এলাচ ভর্তি পিকআপ সহ আ ট ক -১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৩:৩৭:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় এলাচ ভর্তি পিকআপ সহ আ ট ক -১

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১৫০ কেজি ভারতীয় এলাচ ভর্তি পিকআপ সহ একজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া যুবকের নাম মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে জুলাই) রাতে উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় টহল দিচ্ছিলো জৈন্তাপুর মডেল থানা পুলিশ। ওই রাত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহলটিম ভারতীয় পন্যবাহী গাড়ীর তথ্য পেয়ে শুক্রবারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান  চালায়। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নীল রংয়ের পিকআপ (রেজি নং - সিলেট মেট্রো - ন- ১১-২৩২৯) কে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের টিম একজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ আরো জানায় আটককৃত এলাচের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা সমপরিমাণ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন পালিয়ে যাওয়া দুই চোরাকারবারির তথ্য সংগ্রহ করেছে পুলিশ। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পলাতক দুইজন সহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক এক আসামিকে সোমবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা