জুলাই যো*দ্ধা দের স্বীকৃতি: শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ, পুনর্বাসনে প্রশিক্ষণ-ভাতা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

জুলাই যো*দ্ধা দের স্বীকৃতি: শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ, পুনর্বাসনে প্রশিক্ষণ-ভাতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৪:০৩:৪০ অপরাহ্ন

জুলাই যো*দ্ধা দের স্বীকৃতি: শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ, পুনর্বাসনে প্রশিক্ষণ-ভাতা

সংগৃহিত


দশ জন শহীদসহ তিন ক্যাটাগরির আহত আরও এক হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ হয়। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১৭৫৭ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।’

১০ জন শহীদ ছাড়া অতি গুরুতর আহত (ক) ১০৯ জন। গুরুতর (খ) ২১০ জন। এ ছাড়া যারা গুরুতর থেকে একটু কম তাদের (গ) বিভাগ রেখে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ৪০৫, খুলনা ১৬৬ জন, চট্টগ্রাম ২২৬ জন, বরিশাল ১১৬ জন, ময়মনসিংহ ১১১ জন, রংপুর ৯০ জন, রাজশাহী ২৩৬ জন, সিলেট ৮৮ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।এর আগে প্রথম ধাপে শহীদসহ তিন ক্যাটাগরি ১২ হাজার ৮৭৭ জনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।

বিধিমালা অনুযায়ী, সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লাখ টাকা অনুদান দেবে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে (স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান/মাতা ও পিতা) উত্তরাধিকার আইন অনুসারে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান। শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হবে। এ ছাড়া বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

বিধিমালা অনুযায়ী- শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে দেওয়া এবং সমৃদ্ধ তথ্যভান্ডারের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরির কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক