ইলিয়াসের মায়ের সাথে সাক্ষাৎ করলেন আশিক ইসলাম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ইলিয়াসের মায়ের সাথে সাক্ষাৎ করলেন আশিক ইসলাম

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১০:৫৩:৫৬ অপরাহ্ন

ইলিয়াসের মায়ের সাথে সাক্ষাৎ করলেন আশিক ইসলাম

ছবি: নিজস্ব


সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর মায়ের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। সোমবার ২৮ জুলাই বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে এসে তিনি এই সাক্ষাৎ করেন। এসময় ইলিয়াস আলীর পরিবারের খোঁজ খবর ও মায়ের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশিক ইসলাম বলেন, “১৩ বছর ধরে এক মা ছেলের অপেক্ষায় আছেন- এ চিত্র হৃদয়বিদারক।” ইলিয়াস আলী কোথায় আছেন এখনো তার সন্ধান না পাওয়া এটি রাষ্ট্রের ব্যর্থতা। গত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো—গুম, খুন, মিথ্যা মামলা আর রাজনৈতিক নিপীড়নে ভরা। ৬০ লাখ বিএনপি পরিবারের সদস্য এই সময় মামলায় জর্জরিত হয়েছেন, হারিয়েছেন ব্যবসা-বাণিজ্য ও ভিটেমাটি হারা। মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। যে সাংবাদিকরা সত্য বলার সাহস করেছেন, তারা গুম হয়েছেন অথবা জেলে গেছেন।”

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। তার খোঁজ আজও পাওয়া যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই গুমের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আশিক ইসলাম বলেন, “ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের প্রতিনিধি। তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আজ এখানে এলাম ঠিকই, কিন্তু সেই মানুষটির অনুপস্থিতি আমাকে ব্যথিত করেছে। তার মা সূর্যবান বিবি এখনও ছেলের জন্য অপেক্ষা করছেন—এটা কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, “দেশে এখন ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। গণমাধ্যম কিছুটা হলেও মুক্তভাবে কথা বলতে পারছে। সাংবাদিকদের উচিত গঠনমূলক সমালোচনা করা, কারণ গণমাধ্যম যত সাহসী হবে, দেশ ততই এগিয়ে যাবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সাদাকালো’ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপির নেতা শানুর মিয়া, বিএনপি নেতা আখতার হোসেন ও বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা