সিলেটে সে*নাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সিলেটে সে*নাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১১:৪৭:১৮ অপরাহ্ন

সিলেটে সে*নাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

ছবি: নিজস্ব


বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৯১ ফিল্ড এর পরিচালনায় এক দিনের বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ জুলাই) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক হাই স্কুলে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫ শতর বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

‘জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি, ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল রিদওয়ানুর রহমানের দিকনির্দেশনায়।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এই কার্যক্রম পরিদর্শন করেছে কর্নেল সাইদা নাজরীনা ( এ ডি এম এস ১৭ প্রদাতিক ডিভিশন)। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সিও ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্স লে: কর্নেল রুবাইয়াত ইসমত অভিক।

চিকিৎসা নিয়েছেন বৃদ্ধ ও শিশু, নারীসহ সব বয়সের মানুষ, সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা। সেবা নিতে আসা রোগী আসিয়া বেগম বলেন, অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ওষুধ পেলাম।

দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা