জৈন্তাপুরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৮:১০:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের  জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 

মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪ টায় জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারী গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট দশ হাজার সুপারি গাছের চারা রোপন করা হবে।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন জেলা স্হানীয় সরকারের উপ-পরিচালক, জনাব সুবর্ণা সরকার, উপপরিচালক, স্থানীয় সরকার, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা ও স্হানীয় গনমাধ্যম কর্মীর

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, প্রতি উপজেলায় ১০ হাজার করে মোট ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা ইতিমধ্যে রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাক্রমে পুরো জেলায় ২ লক্ষাধিক গাছ রোপণ করা হবে। তিনি আরো বলেন ডিবিরহাওড় শাপলা বিল নিয়ে জেলা প্রশাসনের সূদুর প্রসারি চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে শাপলাবিলের রাস্তা প্রশস্তকরণ, পর্যটকদের জন্য রেষ্টরুম সহ বিভিন্ন ফেসিলিটি বাড়ানের উদ্যোগ গ্রহন করা হবে। উপস্থিত স্থানীয় ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা