সিলেটে কুরিয়ারে ফে*নসিডিল পাঠানোর চেষ্টা, আ*টক ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সিলেটে কুরিয়ারে ফে*নসিডিল পাঠানোর চেষ্টা, আ*টক ৩

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০২:১২:৩৪ অপরাহ্ন

সিলেটে কুরিয়ারে ফে*নসিডিল পাঠানোর চেষ্টা, আ*টক ৩


সিলেট নগরীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব-৯। বুধবার (৩০ জুলাই) র‍্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার কুশিয়ারা গ্রামের মো. মোতালিব মিয়ার ছেলে মো. আরমান (৩৪), শাসনের বাগ গ্রামের  মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদীম মিয়া (৪১) ও উত্তর লক্ষণখোলা গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন (২৭)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯ এর একটি দল নগরীর জিন্দাবাজার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্লাস্টিকের বস্তার ভেতরে শিশুদের পায়জামা ও বিভিন্ন রঙের আন্ডারওয়্যারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে তারা ফেনসিডিল পার্সেল করতে এখানে এসেছিল। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‍্যাবে-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মামলা দায়েরপূর্বক আটকদের সিলেটের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা