হাজী তোরাব আলীর পক্ষ থেকে সবজি বিক্রেতার হাতে ভ্যানগাড়ি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

হাজী তোরাব আলীর পক্ষ থেকে সবজি বিক্রেতার হাতে ভ্যানগাড়ি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০৬:৩০:৫৪ অপরাহ্ন

হাজী তোরাব আলীর পক্ষ থেকে সবজি বিক্রেতার হাতে ভ্যানগাড়ি

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার যুক্ত রাজ্য প্রবাসী হাজী তোরাব আলীর পক্ষ থেকে উপজেলার গহড়া গ্রামের সবজি বিক্রেতা আব্দুল মালিক-কে একটি ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়েছে।

বুধবার ৩০ জুলাই দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভ্যান গাড়িটি সবজি বিক্রেতা আব্দুল মালিক কে বুঝিয়ে দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন,পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন ও সংবাদকর্মি রুবেল আহমদ সহ অন্যান্যরা।

করিম মাহমুদ লিমন বলেন, সবজি বিক্রেতাকে ভ্যানগাড়ি উপহার দেওয়ার ঘটনা সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের উদ্যোগ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করে এবং সমাজেইতিবাচক প্রভাব ফেলে। 

এম এ রহিম বলেন,একটি ভ্যানগাড়ি একজন সবজি বিক্রেতার জন্য একটি মূল্যবান উপহার হতে পারে। এর মাধ্যমে তিনি সহজে এবং আরও বেশি সবজি বিক্রি করতে পারবেন, যা তাদের আয় বৃদ্ধি করবে। এই ধরনের দানশীলতা সমাজে সহানুভূতি এবং সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এটি অন্যদেরও উৎসাহিত করবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। 

তানজিল হোসেন বলেন, সবজি বিক্রেতার অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে তিনি আরও ভালো জীবনযাপন করতে পারবে এবং তার পরিবার উপকৃত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা