সিলেটে ১ কোটি ২০ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ২০ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০২:১৩:৩৭ অপরাহ্ন

সিলেটে ১ কোটি ২০ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এলাকাগুলো হলো— সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি।

অভিযানে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেসওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডারসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে ৪৮ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালামালের ব্যাপারে নিয়মিত প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা