জকিগঞ্জে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জকিগঞ্জে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৩:০৫:৩০ অপরাহ্ন

জকিগঞ্জে পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস স্কিমের পুরস্কার বিতরণ


পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই (৩১ জুলাই) সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জকিগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া এবং সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মৌলুদুর রহমান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ। প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাসুক আহমদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের শিক্ষার্থী রিফাত সানজিদা নাবিলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ পরিচালনা কমিটি এবং অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত এবং দৈনিক আমার দেশ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক বাস্তবায়িত মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (SEDP) এর আওতায় এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এই স্কিমটি পরিচালিত হচ্ছে, যা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা