সিলেট ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় নি হ ত ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেট ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় নি হ ত ১

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৬:০৮:১৯ অপরাহ্ন

সিলেট ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় নি হ ত ১

ছবি:নিজস্ব


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন। তার বয়স মাত্র ২৩ বছর। বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়ায়।

আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিক গ্রামে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং দুই কর্মী গুরুতর আহত হন।

দ্রুত তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় রোমানকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। গুরুতর আহত আরেক টেকনিশিয়ান চিকিৎসাধীন।

বিমানবন্দরের পরিচালক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন। বলেছেন, ‘ঘটনাটি অবশ্যই দুঃখজনক। এতে বিমান বা বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখবো। এটা ছিল একটা রুটিন কাজ।

অপর আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিক গ্রামে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা