সিলেটে ধাওয়া খেয়ে ধরা পড়লো সাইফুল ও জয়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে ধাওয়া খেয়ে ধরা পড়লো সাইফুল ও জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন

সিলেটে ধাওয়া খেয়ে ধরা পড়লো সাইফুল ও জয়

পতীকী ছবি


সিলেটে প্রাইভেট কার ধাওয়া দিয়ে সাইফুল ও জয় নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা দু’জন পেশাদার ছিণতাইকারী। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ও আফিয়া বেগমের ছেলে মো. কামাল হোসেন (৩৬) জিন্দাবাজার থেকে কাজ শেষে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

এসময় পূর্ব পরিচিত তামিম নামক এক ব্যক্তি তার সাথে বেড়ানোর প্রলোভন দেখালে কামাল সম্মত হয়ে তার মোটরসাইকেলে উঠে বসেন। তাকে নিয়ে যাওয়া হয় হাউজিং এস্টেটের ৮নং লেনের সামনে। সেখান থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১২-৬৪৭৯) উঠেন তারা। কারটিতে আগে থেকে আরও ৪ ব্যক্তি বসা ছিলেন। তারা তাকে নিয়ে যান সালুটিকর ব্রিজের কাছে। এক পর্যায়ে কিলঘুষি মারতে মারতে তার নিকট থাকা ৫০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা যাওয়ার পথে স্থানীয় বাজারে প্রবেশের পর কামাল লোকজন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং কৌশলে কার থেকে বের হয়ে পড়েন।

এরপর স্থানীয়দের সহযোগীতায় দু’জন ছিনতাইকারীসহ প্রাইভেট কারটিকে আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।

তারা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও  সিলেটের কোম্পানীগঞ্জ থানার গৌরিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।

তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং ২০/৩০/০৭/২৫) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা