গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৬:৪৬:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে এগ্রোইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এফআইভিডিবি দি গ্রীণ ইভ্যালুয়েশন প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের মনিটরি, ইভ্যালুয়েশন একাউন্টেবিলিটি এন্ড লার্নিং অফিসার আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত এগ্রোইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল হোসেন ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্ট সম্পর্কে প্রমান্য চিত্র প্রদর্শন করেন এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের মার্কেট এন্ড ভ্যালু চেইন এক্সপার্ট তোফায়েল হোসেন ও এগ্রোইকোলজি এক্সপার্ট রবিউল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি গ্রীণ ইভ্যালুয়েশন প্রকল্পের ফ্লিড অফিসার মাহফুল হাসান, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালেক, শিক্ষার্থী রুমানা বেগমসহ প্রকল্পের আওতায় সুবিধাভোগী অর্ধ শতাধিক সদস্য।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা