সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালান আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালান আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৩:৫৭:১২ অপরাহ্ন

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালান আ ট ক

সংগৃহিত


সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমান চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আজ শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার ও নোয়াকোট বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে, থ্রিপিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযান তারই ধারাবাহিক অংশ।”

বিজিবি জানায়, আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা