জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আ হ ত অন্তত ২৮
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আ হ ত অন্তত ২৮

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১০:৩৭:০৯ অপরাহ্ন

জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আ হ ত অন্তত ২৮

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ফেরিঘাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে গেছে । এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন  বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (১লা আগষ্ট)   রাত আনুমানিক ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলগ পরিবহনের একটি বাস (রেজি. নং: সিলেট মেট্রো-ব-১১-০০০৩) সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন।

পথিমধ্যে  রাত প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ২৮ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দুর্ঘটনার কারণ সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা