বিশ্বনাথে অযত্ন অবহেলায় পড়ে আছে মুক্তিযু*দ্ধ স্মৃতিসৌধ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিশ্বনাথে অযত্ন অবহেলায় পড়ে আছে মুক্তিযু*দ্ধ স্মৃতিসৌধ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ১২:১০:৩১ পূর্বাহ্ন

বিশ্বনাথে অযত্ন অবহেলায় পড়ে আছে মুক্তিযু*দ্ধ স্মৃতিসৌধ

ছবি: নিজস্ব


সিলেটে বিশ্বনাথ উপজেলার প্রাণকেন্দ্র নতুন বাজারে পৌরসভা কার্যালয়ের সামনেই অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এটি নির্মাণ করা হয়েছিল। অবকাঠামোগত স্থাপনাটি বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হওয়ার পর জাঁকজমকভাবে এটির উদ্বোধনহয় গত আওয়ামী লীগ সরকারের আমলে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি উত্তেজিত ছাত্র-জনতার রোষানলে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে ভেঙে যায় নামফলক। সেই ক্ষতিগ্রস্ত স্থান আজও মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন। দিন-রাত তালাবদ্ধ থাকে স্মৃতিসৌধটি। এটি দেখভালের দায়িত্বে আছেন- এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। অযত্ন, অবহেলায় নান্দনিক এই স্থাপনার আঙিনা এখন ঝোপ- জঙ্গলে পরিপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কেউ না থাকায় এখানে ভ‚তুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনের পর স্মৃতিসৌধটি দেখার জন্য অনেকেই ভিড় জমাতেন। অথচ এখন মুখ ফিরিয়ে নিয়েছেন সবাই। স্মৃতিসৌধটি এখন লতাপাতা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়ে অবহেলার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কোনো ধরনের পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ দেখা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো স্থাপনাজুড়ে জঙ্গল। বর্তমানে সাপ-বিচ্ছুর আশ্রয়স্থলে পরিণত হয়েছে এটি। সৌন্দর্য হারিয়ে ফেলে এটি যেন একটি পরিত্যক্ত স্থান। যে স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধা ও রাষ্ট্রের গৌরবের প্রতীক হওয়ার কথা ছিল, তা আজ পরিণত হয়েছে ভয়ানক জায়গায়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, সাহেদ আলী ও রফিক মিয়ার সাথে কথা হলে তারা এখানকার ঝোপঝাড় পরিষ্কার করা এবং তালাবদ্ধ না রেখে দায়িত্বে থাকা ব্যক্তিদের মাধ্যমে খুলে দেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, শিগগির স্থাপনাটির ঝোপঝাড় পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা