গোলাপগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৫:০২:৩৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার উদ্যোগে “সামাজিক সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্টায় মসজিদের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ কক্ষে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহা সচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ শাহ্ নজরুল ইসলাম।বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি মাওলানা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলান মোঃ এনামুল হক এবং পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মাওলানা মুহাম্মদ এহছান উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জালাল উদ্দিন ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশন, গোলাপগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা মোঃ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মোঃ অলিউর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি হাফিজ মাওলানা মোঃ অলিউর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল।সম্মেলনে বক্তারা সমাজের ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় মসজিদের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।বক্তারা  আরো বলেন, মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি একটি সামাজিক মিলনমেলা এবং জ্ঞানচর্চার কেন্দ্রও বটে। ইমামগণ সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যেমন- সামাজিক বিভেদ দূর করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় মানুষকে সচেতন করা। সম্মেলনে আরও বলা হয়, ইমামদের উচিত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা।

এছাড়াও, ইমামদের ধর্মীয় ও সামাজিক বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথের দিশা দিতে হবে। বিশেষ করে, ইমাম সম্মেলন থেকে তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার জন্য মসজিদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা