জৈন্তাপুর গৃহবধূর ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুর গৃহবধূর ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৮:৩৭:২১ অপরাহ্ন

জৈন্তাপুর গৃহবধূর ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বাউরভাগ দক্ষিণ (থুবাং) গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ আগষ্ট)  বিকালে স্বামীর ঘরে শাড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম সুমি রানী রাও (২৬)।  তিনি থুবাং দক্ষিণ বাউরভাগ  নকুল চন্দ্র রাওয়ের স্ত্রী। 

পুলিশ  সূত্রে জানা যায়, সুমির একটি ৪ বছর ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। স্বামী নকুল পেশায় দিনমজুর। এক বছর আগে পারিবারিক কলহ থাকলেও বর্তমানে দাম্পত্য সম্পর্কে কী অবস্থা ছিল তা স্পষ্ট নয় বলে জানা যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, মরদেহ প্রথম দেখতে পান নিহতের দেবর পয়ন চন্দ্র রাও। পরে ঘটনার খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা