মাইজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মাইজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৫:২৩:৫৫ অপরাহ্ন

মাইজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

পতীকী ছবি


সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাইজগাঁওয়ে ট্রেনের নীচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অজ্ঞাতনামা (৩০) এক যুবক। দুর্ঘটনায় দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।

রোববার (০৩ আগস্ট) সকাল ৭টায় মাইজগাঁও রেলস্টেশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অজ্ঞাত যুবকের মস্তক বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্তাক্ত দেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেন।  

সিলেট জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নীচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এখনো এই লোকটির আত্মীয় স্বজন কেউ পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা