জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অভি*যান, ফিলিং স্টেশনকে জরি*মানা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অভি*যান, ফিলিং স্টেশনকে জরি*মানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৬:০৫:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অভি*যান, ফিলিং স্টেশনকে জরি*মানা

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থার ত্রুটি ও নিরাপত্তা ঘাটতির কারণে একটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩রা আগস্ট) বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত জৈন্তাপুর উপজেলার তামাবিল রোড (দরবস্ত) ও সারীঘাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। এ সময়  জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স শাপলা ফিলিং স্টেশনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০(ক), (গ) লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি মুচলেকা নেওয়া হয়।

এছাড়াও জৈন্তাপুর বাজার এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার [ভুমি ) ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযানে  মোট ১টি মামলা সহ 

মোট জরিমানা ১৫,০০০ টাকা টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা