গোলাপগঞ্জে ৭ শহীদ স্মরণে দোয়া ও গ*ণ মি ছি ল অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৭ শহীদ স্মরণে দোয়া ও গ*ণ মি ছি ল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৪:৪৬:৫২ অপরাহ্ন

গোলাপগঞ্জে ৭ শহীদ স্মরণে দোয়া ও গ*ণ মি ছি ল অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


 সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে গোলাপগঞ্জের ৭ শহীদকে স্মরণ ও আহতদের সুস্থতায় দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিগত ৪ আগষ্ট ২০২৪ ইংরেজি।ঢাকাদক্ষিণবাসীর উপর ঘটে যাওয়া পুলিশ বিজিবি আওয়ামীলীগের গু/লি ও নি/র্যা/তনের নজিরবিহীন ঘটনাকে স্মরণ করে এবং ৭ জন শহীদ সহ আহতদের সুস্থতা কামনায় এ  দোয়া ও গণ মিছিলের আয়োজন করা হয়। সোমবার (৪ আগষ্ট) সকাল ১১টার সময় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ এর সামন থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বহুমুখী কলেজ গেইটে এসে এক দোয়া মাহফিলে মিলিত হয়।

গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন উদ্যোগ নেয়নি। যা দুঃখজনক।  আমরা শহীদ ও আহতদের মূল্যায়ন, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার চাই। গণমিছিলে ছাত্রজনতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা