গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বি এন পির
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বি এন পির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৫:৫১:১৬ অপরাহ্ন

গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বি এন পির

পতীকী ছবি


ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (০৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক