সিলেটে কার্নিশে আটকে পড়া বিড়ালকে উ দ্ধা র করলো ফায়ার সার্ভিস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে কার্নিশে আটকে পড়া বিড়ালকে উ দ্ধা র করলো ফায়ার সার্ভিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ১১:১১:১১ অপরাহ্ন

সিলেটে কার্নিশে আটকে পড়া বিড়ালকে উ দ্ধা র করলো ফায়ার সার্ভিস

ফাইল ছবি


দুইদিন ধরে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে সাহিব শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার ‘সানসেট’-এর ছাদে আটকে ছিল বিড়ালছানা। সেখান থেকে  উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিড়াল ছানাটিকে উদ্ধার করা হয়। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন। 

এর আগে সন্ধ্যায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করলে ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই বিড়ালছানাটিকে বাঁচাতে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের দল।  তিনি তার ফেসবুক পোস্টে লেখেন,'পূর্ব জিন্দাবাজারের উন্দাল কিং কেবাবের ব্যবসায়ী সালাহউদ্দিন বাবলু তাঁকে ফোন করে জানান, বিপরীত পাশের উন্দাল কিং কাবাবের কর্মীরা প্রথমে বিড়ালটির কষ্টে পড়ার বিষয়টি লক্ষ্য করেন। তারা কয়েকবার নিজ উদ্যোগে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে একজন ফায়ার সার্ভিসে ফোন করলে, সেখান থেকে জানানো হয় বিড়াল উদ্ধার তাদের নিয়মিত কাজ নয়।'

এরপর তিনি পুনরায় বাবলুকে ফায়ার সার্ভিসের একটি মোবাইল নম্বরে যোগাযোগ করার কথা জানান। পরে বাবলু একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিষয়টি মানবিকভাবে উপস্থাপন করেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রথমে কিছু আপত্তি জানালেও শেষ পর্যন্ত তারা সাড়া দেয়। পরে তালতলা ফায়ার স্টেশন থেকে একটি টিম পূর্ব জিন্দাবাজারে পৌঁছে বিড়ালটি নিরাপদে উদ্ধার করে। ঘটনাটি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পোস্টের শেষে তিনি লেখেন, 'আমাদের দেশের বাস্তবতায় বাসা-বাড়ির কার্নিশ থেকে বিড়াল উদ্ধারের কাজ অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হবে কিন্তু একটি প্রাণী বাচ্চার জন্য দুই দিন থেকে ছটফট করলে মানুষের ফিতরত হচ্ছে সেই বিপদগ্রস্থকে সাহায্য করা।'  

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন  বলেন, 'সোমবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় বিড়াল ছানাটিকে উদ্ধার করা হয়েছে।' 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা