চাঁ*দাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যা ন্ড কা প পরানো হবে: পুলিশ সুপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

চাঁ*দাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যা ন্ড কা প পরানো হবে: পুলিশ সুপার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ১১:৫০:৪৮ অপরাহ্ন

চাঁ*দাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যা ন্ড কা প পরানো হবে: পুলিশ সুপার

ছবি : সংগৃহীত


হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগন সহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভার সমাপনী বক্তব্যে তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।

পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা