কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ,এ ন সি পি র কেন্দ্রীয় ৫ নে*তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ,এ ন সি পি র কেন্দ্রীয় ৫ নে*তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৪:৩৮:১১ অপরাহ্ন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ,এ ন সি পি র কেন্দ্রীয় ৫ নে*তা

ফাইল ফটো


বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা কক্সবাজারে গেছেন বলে গুঞ্জন ওঠে। তবে এনসিপির দাবি, কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নিতে নয়, দলের নেতারা কক্সবাজারে ঘুরতে গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।’

কক্সবাজারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। তিনি মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।’এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক খবরে দাবি করা হয়, কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। এনসিপির শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও এ পাঁচ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জেষ্ঠ্য যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে রয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক