জাফলংয়ে চা বাগানে ১জনকে পিটিয়ে হ ত্যা আ ট ক ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

জাফলংয়ে চা বাগানে ১জনকে পিটিয়ে হ ত্যা আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৫:০৭:৪০ অপরাহ্ন

জাফলংয়ে চা বাগানে ১জনকে পিটিয়ে হ ত্যা আ ট ক ৩

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে  চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়।  সকালে খবর পেয়ে   তার লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর  বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেয়।স্থানীয়রা জানান,  রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে  চোর সন্দেহে  আটক করে চা বাগান কর্তৃপক্ষ।  পরে তাকে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। 


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা