ভারতীয় চিনি-ই য়া বা সহ চোরাচালানচক্রের ৩ সদস্য গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ভারতীয় চিনি-ই য়া বা সহ চোরাচালানচক্রের ৩ সদস্য গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৫:৪৩:৫৬ অপরাহ্ন

ভারতীয় চিনি-ই য়া বা সহ চোরাচালানচক্রের ৩ সদস্য গ্রে ফ তা র

সংগৃহিত


সিলেটে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ভারতীয় চিনি।

এরমধ্যে, সোমবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট সংলগ্ন সাহেবের গাঁও রাস্তার মুখে অভিযান পরিচালনা করে রুবেল আহমদ (২৭) নামে এক যুবককে আটক করে।

তিনি জালালাবাদ থানার টুকের বাজারের সাহেবের গাঁও এলাকার সিরাজুল হকের ছেলে।

এসময় তার কাছ থেকে ৩০পিস ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে, শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৩ বস্তায় ১ লাখ ৭২ হাজার ৫শ টাকা মূল্যের ১১৫০ কেজি ভারতীয় চিনিসহ একটি পিকআপ আটক করা হয়। এসময় পুলিশ গ্রেফতার করে ২ জনকে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জৈন্তাপুর থানার দরবস ইউনিয়নের পাকরি গ্রামের আব্দুল মালিকের ছেলে রাজু আহমদ (২২) এবং একই ইউনিয়নের পূর্ব গর্দান গ্রামের নুরুল হকের ছেলে মামুন রশিদ (২০)।

পুলিশ জানিয়েছে, চেকপোস্ট পরিচালনাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কে দাসপাড়া মুসলিম স্কুলের পাশ থেকে পিকআপসহ তাদেরকে আটক ও চিনি উদ্ধার করা হয়েছে।

পৃথক এ দু’টি অভিযানের বিষয় নিশ্চিত করেছেন, এসএমপির এডিসি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা