বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৬:৪৬:৩২ অপরাহ্ন

বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল

ছবি:নিজস্ব


জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের ১ম বর্ষপূর্তিতে বিশ্বনাথে বিজয় র‌্যালী করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন। ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার পতনে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী এবং আওয়ামীলীগের স্বৈরশাসনের বিরুদ্ধে এসময় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির শতশত নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার ( ৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ প্রবাসী চত্তর থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রবাসী চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল হাই। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা