সিলেটে আ.লীগ নেতা আশিক গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সিলেটে আ.লীগ নেতা আশিক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ১০:২৬:২৬ অপরাহ্ন

সিলেটে আ.লীগ নেতা আশিক গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সিলেটে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আশিক আলী। তিনি বিশ্বনাথে উপজেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌরসভার সেনারগাঁও গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত হাজী ইছকন্দর আলীর পুত্র আশিক আলীকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।

আওয়ামী লীগ নেতা আশিক আলীর বিরুদ্ধে থাকা মামলাগুলো হল- ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোও প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামী অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আশিক আলী। আদালতের নিদের্শনায় পরবর্তিতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রের্কড করে (নং ১০/২২/০৬/২৫)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা