মাসব্যাপী কর্মসূচির অংশ, বি এ ন পি র বিজয় র‌্যালি
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫২ PM

মাসব্যাপী কর্মসূচির অংশ, বি এ ন পি র বিজয় র‌্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৪:৫৭:০৫ PM

মাসব্যাপী কর্মসূচির অংশ, বি এ ন পি র  বিজয় র‌্যালি

ফাইল ফটো


জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিতে অংশ নিতে ইতোমধ্যে নয়া পল্টনে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নয়া পল্টনের সড়কটির একপাশ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমেদ। কর্মসূচিতে বিএনপির মহানগরের নেতারাও অংশ নেবেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের বর্ষপূতি উপলক্ষে মাসব্যাপী উদযাপনের অংশ হিসেবে আজ সারাদেশের মহানগরে র‌্যালি করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও র‌্যালি অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা