জাফলং যুবক ইমাম হ ত্যা কা ন্ডে ২৫ জনকে আসামি করে থানায় মামলা আ ট ক ৯
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

জাফলং যুবক ইমাম হ ত্যা কা ন্ডে ২৫ জনকে আসামি করে থানায় মামলা আ ট ক ৯

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৬:২৭:৪৪ অপরাহ্ন

জাফলং যুবক ইমাম হ ত্যা কা ন্ডে ২৫ জনকে আসামি করে থানায় মামলা আ ট ক ৯

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার রাতে নিহতের পিতা হরমুজ আলী বাদী হয়ে কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন, জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়’র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। বাকি আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা