গোয়াইনঘাটে জাসাস"র কমিটি গঠন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সভাপতি মনজুর ও সম্পাদক আব্দুর রব

গোয়াইনঘাটে জাসাস"র কমিটি গঠন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৭:৫১:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে জাসাস"র কমিটি গঠন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস গোয়াইনঘাট উপজেলা শাখার নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মনজুর আহমদ কে সভাপতি এবং মোঃ আব্দুর রব কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

সোমবার ৪ আগষ্ট সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি অনুমোদিত করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, এমদাদুর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আব্দুলল ওয়াদুদ চৌধুরী,সহ-সভাপতি ইয়াহইয়া খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদসহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ রয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মনজুর আহমদ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কমিটি শুধু সাংগঠনিক দিক থেকে নয়, সাংস্কৃতিক বন্ধন ও জাতীয়তাবাদী চেতনার বিকাশেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা