কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১০:৪৪:৩৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ আগস্ট ) উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে দুদক প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঠাণ্ডা স্যারের সভাপতিত্বে ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজানের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক মুখলিছুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক রাফী মোঃ নাজমুস সা'দাৎ। তিনি তার বক্তব্যে বলেন দূর্নীতি প্রতিরোধে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে দূর্নীতি দমনের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: শামসুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিম আরা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ,কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবীর,সহকারী শিক্ষক তুলি দাস,পার্থ কুমার।  

দুটি পক্ষে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষ দল বিজয়ী ও বিপক্ষ দল রানার্সআপ করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলের মারুফা আক্তার নির্বাচিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিতর্ক প্রতিযোগিতায় ২ পক্ষের শিক্ষার্থীরা দারুণ পারফরম্যান্স করেন। তাদের বক্তব্যে আমরা মুগ্ধ হয়েছি, তাদের আগামী দিনের জন্য শুভকামনা রইলো।

এছাড়াও উপস্থিত ছিলেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খোদেজা খাতুন, রণজিৎ চন্দ্র মন্ডল, মোহাম্মদ আব্দুর রউফ, ওবায়দুর রহমান, অফিস সহকারী সুপ্রীতি দেবী, অফিস সহায়ক মাঈন উদ্দিন, পরিচ্ছন্ন কর্মী তানভীর আহমদ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা