সিলেট সী*মান্তে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সিলেট সী*মান্তে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০১:০৬:০৩ অপরাহ্ন

সিলেট সী*মান্তে কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ১৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান চালানো হয়। 

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী কিটক্যাট চকলেট, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা