সিলেটে বি*জিবির ওপর হা*মলার ঘটনায় আ*টক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সিলেটে বি*জিবির ওপর হা*মলার ঘটনায় আ*টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০২:১০:২৭ অপরাহ্ন

সিলেটে বি*জিবির ওপর হা*মলার ঘটনায় আ*টক ১


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ান (৪৮ বিজিবি) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে। এ সময় বিজিবির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ৫ ও ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়। এগুলোর সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

বিজিবি জানায়, উক্ত অভিযান পরিচালনাকালে চোরাকারবারীদের একটি সংঘবন্ধ দল বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে র‍্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হামলাকারীদের ১ জনকে আটক করে।

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মহিষ ও গরু জব্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা