বিশ্বনাথে আমন রোপনে ব্য স্ত চাষীরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

বিশ্বনাথে আমন রোপনে ব্য স্ত চাষীরা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৬:৪৪:১১ অপরাহ্ন

বিশ্বনাথে আমন রোপনে ব্য স্ত চাষীরা

ছবি:নিজস্ব


আমন রোপনের এখন ভরা মৌসুম। আষাঢ়-শ্রাবন থেকে শুরু করে ভাদ্র- আশ্বিনের প্রথমার্ধ পর্যন্ত আমন রোপনে ব্যস্ত সময় কাটাবেন কৃষকেরা। প্রাকৃতিক পরিবেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন রোপনের কাজ শেষ করার এক ধরনের পণ নিয়ে মাঠে আছেন কৃষককূল। ইতিমধ্যে ভারী বৃষ্টি উপেক্ষা করে বীজতলা থেকে চারা সংগ্রহ করে আমন রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে কৃষকদের। উপজেলা জুড়ে রোপা আমনের আবাদ লক্ষ্য মাত্রা পুরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছে উপজেলা কৃষি অফিস। 

বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৩২৩০ হেক্টর জমি। ইতিপূর্বে উপজেলা ঘুরে দেখা চিত্র ও কৃষি অফিস সূত্রে পাওয়া তথ্যে ২ হাজার হেক্টর জমি আমন আবাদ হয়েছে বলে জানা গেছে। বন্যা কিংবা প্রাকৃতিক কোন ক্ষতির সম্মুখিন না হলে আবাদকৃত রোপা আমন থেকে মোট ৩৫০৬৯ মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি অফিস থেকে জানা গেছে এবার আমন উৎপাদনে দেশী জাতের আমন সহ হাইব্রীড ও উপসী জাতের ধান আবাদ করছেন কৃষকেরা। হাইব্রীড জাতের মধ্যে রয়েছে এরাইজ, ধানী গোল্ড, ব্রাক ১০ ও ২০। উপসী জাতের মধ্যে আছে বিনা ৭, ১১, ১৭, ও ২৬। বিআর ১১,২২,২৩। ব্রি ধান ৩২, ৩৩, ৩৪, ৪১, ৪৬, ৪৯, ৫১, ৫২, ৭১, ৭৫, ৯০ ও ১০৩ জাত। স্থানীয় জাতের মধ্যে রয়েছে জরিসাইল, ময়নাসাইল, কালোজিরা, হাসিম ও বেরুইন জাতের ধান।

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, আমন রোপনের বিষয়টি উপজেলা কৃষি দপ্তর থেকে তদারকী ও কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। আমনের রোগবালাই দমনে এবং যথাযথ পরিচর্চার প্রতি কৃষকদের সচেতন থাকার আহবান জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা