সিলেটসহ সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৬:৫৪:৪০ অপরাহ্ন

সিলেটসহ সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

সংগৃহিত


৭২ ঘণ্টার ‘পরিবহন ধর্মঘট’র কবলে পড়তে যাচ্ছে সিলেটসহ সারা দেশ। ৮ দফা দাবি না মানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট- টানা ৭২ ঘণ্টা পরিবহন শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন। 

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এসব দাবিসম্বলিত স্মারকলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সকল দপ্তরে প্রদান করা হয়েছে।

১২ আগস্টের আগে এসব দাবি না মানলে এদিন ভোর থেকে টানা ৭২ ঘণ্টা (১৫ আগস্ট ভোর পর্যন্ত) সারা দেশে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। 

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন বলেন, আট দফা দাবি হচ্ছে-

সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা।

পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা।

বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা।

মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা। 

দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা।

মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা।

মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা।

ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করা।

সভায় বক্তারা বলেন- সম্প্রতি সরকার ২০ ও ২৫ বছর বয়সের পুরোনো বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএকে নির্দেশ দিয়েছে। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। জেলায় জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবহন খাতের মালিক-শ্রমিক নেতারা গত ২০ জুলাই যৌথ সভা করেন। সেখানে আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বক্তারা আরও বলেন- সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে ১১ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। তা নাহলে দেশের পরিবহন মালিক–শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট সকাল ছয়টা থেকে ১৫ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সিলেটসহ সারা দেশে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা