মাঝ আকাশে অসুস্থ সিলেটী যাত্রী, ইস্তাম্বুলে নামলো লন্ডনগামী বিমান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

মাঝ আকাশে অসুস্থ সিলেটী যাত্রী, ইস্তাম্বুলে নামলো লন্ডনগামী বিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১১:১৫:২৬ অপরাহ্ন

মাঝ আকাশে অসুস্থ সিলেটী যাত্রী, ইস্তাম্বুলে নামলো লন্ডনগামী বিমান

ছবি : সংগৃহীত


মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের একজন যাত্রী। এতে জরুরি ভিত্তিতে ফ্লাইটটিকে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। তবে বর্তমান অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই যাত্রীর নাম শাহ শামসুন নেহার রহমান। তার সম্পর্কে বিমান আর বিস্তারিত কিছু না জানালেও জানিয়েছে, তার সঙ্গে আরও দু’জন যাত্রী আছেন এবং তারা ইস্তাম্বলে অবতরণ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট ইস্তাম্বুলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে উড়াল দিয়ে লন্ডনে স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে ইস্তাম্বুল সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন এবং জনসংযোগ বিভাগ) মো. আল মাসুদ খান জানান, মাঝ আকাশে শাহ শামসুন নেহার রহমান নামে ফ্লাইটের একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা বিবেচনা করে ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড মেডিকেল এমারজেন্সি ঘোষণা করেন এবং দ্রুত ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেন। ইস্তাম্বুলে সেই অসুস্থ যাত্রী এবং তার সঙ্গে থাকা অপর দু’জন সম্মানিত যাত্রী ফ্লাইট থেকে অবতরণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা