সিলেটে আজও বৃষ্টির আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে আজও বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০২:৫৮:৪০ অপরাহ্ন

সিলেটে আজও বৃষ্টির আভাস

ফাইল ছবি


সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। সিলেটেও প্রতিদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করছে আবহাওয়া অফিস। বৃষ্টির এই প্রবণতা আগামীকাল শনিবার থেকে অনেকটা কমতে পারে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আমাদের দেশে বর্ষা শেষ হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে। এর আগ পর্যন্ত দেশে বৃষ্টি থাকবে। বিগত কয়েকদিনের তুলনায় আগামীকাল থেকে দেশে বৃষ্টি কমে যেতে পারে।

তবে আগামী ১২ আগস্ট থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। বৃষ্টি কমে গেলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা