সাংবাদিক তুহিন হ*ত্যা ও আনোয়ারের ওপর হা ম লা য় সিলেট জেলা প্রেসক্লাবের শোক ও নি*ন্দা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হ*ত্যা ও আনোয়ারের ওপর হা ম লা য় সিলেট জেলা প্রেসক্লাবের শোক ও নি*ন্দা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৮:৫২:৪৯ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হ*ত্যা ও আনোয়ারের ওপর হা ম লা য় সিলেট জেলা প্রেসক্লাবের শোক ও নি*ন্দা

ছবি: নিজস্ব


গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে, যা সারাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। এমন বর্বর হত্যাকাণ্ড মতপ্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি বলে মনে করছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এ ধরনের ঘটনা গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি আমরা।”

বিবৃতিতে তারা আরও বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের কথা বলে, সত্য প্রকাশে কাজ করে। আর সেই সত্য প্রকাশের দায়েই যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা জাতির অস্তিত্বের জন্য হুমকি।”

উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা