সিলেটে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে একজন নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সিলেটে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে একজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১০:৫৮:২৭ অপরাহ্ন

সিলেটে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে একজন নি হ ত

ছবি : সংগৃহীত


সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার নাম আশরাফ আহমদ (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার এক ভাই যার বয়স ৫০ বছর প্রায়।

আশরাফের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছ।

আশরাফ আহমদের ভাতিজা ফয়ছল আহমদ জানান, তারা  চিকিৎসার জন্য সকালে সিলেট নিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েরন। তাদের প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা আশরাফ আহমদকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনার পরপর তারা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তাদের একজনের মৃত্যু হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা