কিনব্রিজের পাশে খু*ন : আরেকজন গ্রে*প্তার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

কিনব্রিজের পাশে খু*ন : আরেকজন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০১:৪১:৩০ অপরাহ্ন

কিনব্রিজের পাশে খু*ন : আরেকজন গ্রে*প্তার


সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম কালা মিয়া (২৫)। তিনি মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালা মিয়া ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ নিয়ে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪-৫ জনকে।

হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামে এক যুবককে আটক করে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করেছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা