সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স'র আত্মপ্রকাশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স'র আত্মপ্রকাশ

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৩:৪৪:২৩ অপরাহ্ন

সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স'র আত্মপ্রকাশ

ছবি:নিজস্ব


সিলেটের ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে 'সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স' নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে।

সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, সুরক্ষিত সাংবাদিকতাসহ সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করবে নতুন এ সংগঠনটি। বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীকে সভাপতি ও চ্যানেল আই'র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম।

শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিমের সভাপতিত্বে ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, এটা এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি  করবে। আমরা, সিলেটে কর্মরত টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে সিলেট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।এই সংগঠন হবে সকল ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার সুযোগ। নবগঠিত জার্নালিস্ট অ্যালায়ে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট), সহ সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (এসএ টিভি), কোষাধ্যক্ষ শিপার চৌধুরী (মোহনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক আজিজুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (এনটিভি-ইউরোপ), নির্বাহী সদস্য সদস্য এমএ রহিম (বাংলাদেশ বেতার), তারেক আহমদ (এনটিভি-অনলাইন) ও জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন)।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা