শাবিপ্রবিতে নবীন গবেষকদের দিকনির্দেশনা সেমিনার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে নবীন গবেষকদের দিকনির্দেশনা সেমিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৪:৩৮:৪২ অপরাহ্ন

শাবিপ্রবিতে নবীন গবেষকদের দিকনির্দেশনা সেমিনার

সংগৃহিত


নতুন গবেষকদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিকনির্দেশনামূলক সেমিনার ‘সাস্টসিসি রিসার্চ বুটক্যাম্প ২.০’ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে শাবিপ্রবির ক্যারিয়ারভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ‘স্কুল অফ রিসার্চ ডেভেলপমেন্ট’ শাখা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

সেমিনারে বক্তৃতাকালে শাবিপ্রবির উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, "আমাদের লক্ষ্য শাবিপ্রবিকে গবেষণায় আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থী ও গবেষককে দক্ষ, সৎ এবং উদ্ভাবনী হতে হবে। একজন ভালো গবেষক হতে হলে শুধু মেধা নয়, প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। এজন্য ভালোভাবে খাওয়া-দাওয়া এবং শৃঙ্খলিত জীবনযাপন জরুরি।"

তিনি আরও বলেন, “সমাজবিজ্ঞান, বাংলা ও ইংরেজি ভাষাবিজ্ঞান—সব ক্ষেত্রেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এর প্রয়োগ ঘটাতে চাই। গবেষণার প্রতিটি স্তরে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার আমাদের অগ্রগতি ত্বরান্বিত করবে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনির হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও অধ্যাপক ড. মাহবুবুল হাকিম। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা